"৬৯ সালে বিহারিরা আমগো মারছে। বোম মাইরা, আগুন লাগাইয়া দিত। আমরা বাঙালি পরিবার যে দিকে থাকতাম, ওই দিকে নির্যাতন করত। এখন যেইডা আসাদ এভিনিউ, ওইটা আইয়ূব এভিনিউ ছিল। ওইখান দিয়া পাকিস্তানি গাড়ি যাইত। আমরা পাকিস্তানিগো হারিকেন দিয়া সিগন্যাল দিতাম, আমগো বাঁচান। হ্যারা আমরা না বাঁচাইয়া, উল্টা আমগো দিকে গুলি করত। তখন আমগো তিনজন মারা গেছিল।"
January 1, 1970