"শুধু কমলাপুর স্টেশন ভাঙা কেন, আমাদের এখানে কোনো ধরনের ঐতিহ্যবাহী জিনিস রাখা হবে না এরকম একটা অভ্যাস শুরু হয়ে গেছে। কেননা এ ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের ইতিহাস, ঐতিহ্য ও নান্দনিক কোনো জ্ঞান নেই। সে জন্য শুধু কমলাপুর কেন কোনো ধরনের ঐতিহ্যবাহী স্থাপনা বা নান্দনিক স্থাপনার কোনো মূল্য তাদের কাছে নেই।"