"আধুনিক স্থাপত্যধারায় তৈরি কমলাপুর রেলওয়ে স্টেশন দক্ষিণ এশিয়ার আধুনিক ট্রেন যোগাযোগব্যবস্থার একটি ব্যতিক্রমী প্রতীক। ১৮৮০ দশকে তৈরি মুম্বাইয়ের ভিক্টোরিয়া টার্মিনাল, যেটা এখন ছত্রপতি শিবাজি টার্মিনাল নামে পরিচিত, আর বিংশ শতাব্দীর শুরুতে নির্মিত কলকাতার হাওড়া স্টেশন ছিল ঔপনিবেশিক স্থাপত্যধারার প্রতিনিধি। এ কারণে কমলাপুরের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।"