"আগে রোমান্টিক ছবি, রাজনৈতিক ছবি নির্মাণ করেছি কিন্তু ফুটবল নিয়ে বা কোনো খেলা নিয়ে শুটিং করিনি। খেলার শুটিং যে এত কঠিন, আমার জানা ছিল না। শুটিংয়ের একপর্যায়ে ভেবেছিলাম, শেষ করতে পারব না। কোনো কোনো দিন সিয়াম, রাজরা শুটিং করতে করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন, অনেক সময় শুটিংয়ে তাঁদের বমি করতেও দেখেছি। আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছিলাম। কী যে একটা অবস্থার মধ্যে আমাদের দিন গেছে, বলে বোঝাতে পারব না। কিন্তু এত কিছুর মধ্যেও মাথায় একটা জিনিসই কাজ করেছে, গল্প স্বাধীন বাংলা ফুটবল দল, মুক্তিযুদ্ধ—এ ছবির কাজ আমাকে শেষ করতেই হবে। এবং আমি তা পেরেছি।"
January 1, 1970